তারেক রহমানকে দেওয়া চিঠি ফেরত দিল ঢাকা উত্তর বিএনপি!
pressclubnews24 | ০৫ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো চিঠির অনুলিপি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
গত ২৮ আগস্ট বৃহত্তর উত্তরার ৬ থানা ও ১৩ ওয়ার্ডের অর্ধশতাধিক নেতাকর্মীর পক্ষে হাফিজুর রহমান সাগির এই চিঠি দেন। কেন্দ্রীয় কার্যালয় চিঠি গ্রহণ করলেও মহানগর উত্তর বিএনপির অফিস সহকারী মিজান তা নিতে রাজি হননি।
তবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনসহ কয়েকজন যুগ্ম আহ্বায়ক আলাদাভাবে চিঠির অনুলিপি গ্রহণ করেন।
হাফিজুর রহমান সাগির ক্ষোভ প্রকাশ করে বলেন—
ঢাকা উত্তর বিএনপি কখনই কোনও চিঠি নেয় না। আগেও বহুবার দিয়েছি, তখনও নেয়নি।”
বিমানবন্দর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু বলেন—
এটি আমাদের সাংগঠনিক পরিচয়ের মুভমেন্ট। ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন গণতান্ত্রিক পথে চলবেই।”
দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে—ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি গঠনে স্বজনপ্রীতি, অনিয়ম আর বৈষম্য চলছে। ৫ আগস্টের পরিবর্তনের পরও সেই বৈষম্য অব্যাহত। আর তাইই ক্ষুব্ধ নেতাকর্মীরা সরাসরি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

