ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

থামছেই না আ.লীগের মিছিল, গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন

admin
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

থামছেই না আ.লীগের মিছিল, গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫,
Pressclubnews24

কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ রাজধানীসহ বিভিন্ন এলাকায় একের পর এক ঝটিকা মিছিল করছে। শুক্রবার তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় দলটির মিছিলে হাজারো নেতা-কর্মী অংশ নিলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ ঘটনায় গোয়েন্দা তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নাবিস্কো এলাকায় হঠাৎ মিছিল বের হলে চারজনকে আটক করা হয়। এর আগে সকালে একই এলাকায় মিছিলের চেষ্টা করলে তেজগাঁও কলেজ ছাত্রলীগের নিয়ামুল হাসানকে আটক করা হয়। এ ছাড়া ধানমন্ডি ও বনানীতেও ঝটিকা মিছিল হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি একের পর এক মিছিলের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে। স্থানীয়রা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল কীভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এত বড় সমাবেশ করছে—এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

এদিকে মিছিল আয়োজন ও অর্থায়নের অভিযোগে আওয়ামী লীগের সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেলসহ আটজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপি জানায়, তারা শুধু মিছিল নয়, নাশকতার পরিকল্পনাতেও জড়িত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি শাহাদাত হোসেন বলেন, মিছিল ঠেকাতে ইতিমধ্যে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ওসিদের প্রত্যাহারের কথাও জানানো হয়েছে। তবে তিনি দাবি করেন, গোয়েন্দা তৎপরতায় কোনো গাফিলতি নেই।