ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ভারতীয় এজেন্ডা নিয়ে রাস্তায় জামায়াত

admin
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় এজেন্ডা নিয়ে রাস্তায় জামায়াত

Pressclubnews24
প্রকাশ :১৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তাপ ছড়াল জামায়াতে ইসলামী। জুলাই সনদ বাস্তবায়নসহ চার দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করে তারা মাঠে নামছে। এ আন্দোলনে জামায়াতের পাশাপাশি যুক্ত হয়েছে এনএসপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদ।

ঘোষণা অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর দেশের সব জেলা শহরে এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব উপজেলা সদরে বিক্ষোভ মিছিল হবে। এতে দেশের রাজনৈতিক অঙ্গন নতুন করে সরগরম হয়ে উঠবে বলে ধারণা রাজনৈতিক মহলের।

বিশ্লেষকরা বলছেন, আন্দোলনের আড়ালে ভারতের জাতীয় এজেন্ডার বড় ধরনের প্রভাব কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ সতর্ক করে বলেন— “এটা নির্বাচন বাঁচানোর গুরুতর খেলা, সরকারকে সতর্ক থাকতে হবে।”

রাজনীতির মাঠে হঠাৎ করে উত্তাপ বাড়ায় বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয়ের ইঙ্গিত স্পষ্ট হলেও সরকারের শীর্ষ মহল বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।