কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান
Pressclubnews24
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৫
কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, “জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারাই এসব ষড়যন্ত্রে লিপ্ত।”
পিআর পদ্ধতি অবৈধ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “সংবিধান ইচ্ছা করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না।”

