ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

রাজধানীতে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

admin
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীতে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

Pressclubnews24| প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন:

নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল (৫০)

বাউফল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি (২৯)

যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান হাওলাদার (৪৩)

বাউফল উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম খোরশেদ আলম (৬৫)

বংশাল থানা আওয়ামী লীগের নেতা মো. দেলোয়ার হোসেন বাবলু (৬১)

উত্তরা পূর্ব ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া (২৯)

যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. কায়কোবাদ ওসমানী (৫৩)

মুন্সিগঞ্জ লৌহজং থানার সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (৬০)

ডিবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তাঁদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।

গ্রেপ্তারের স্থান ও সময়

পাভেল → মোহাম্মদপুর (রাত ১০:৫০)

তানজিল ও আনিসুর → মানিকদিয়া, সবুজবাগ (সন্ধ্যা ৬টা)

খোরশেদ আলম → পান্থপথ (রাত ৯:১৫)

বাবলু → নয়াবাজার (সন্ধ্যা ৬:২০)

আল মামুন ভূঁইয়া → পুলিশ ক্লাবের সামনে (বেলা ৩টা)

কায়কোবাদ ওসমানী ও আনোয়ার হোসেন → রামপুরা ও কাকরাইল এলাকা

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।