ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিড়ালপ্রীতিতে প্রশংসায় ভাসছেন তারেক রহমান

admin
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিড়ালপ্রীতিতে প্রশংসায় ভাসছেন তারেক রহমান

pressclubnews24
বিড়ালপ্রীতিতে প্রশংসায় ভাসছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফের তার প্রিয় বিড়ালের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) নিজের আইডিতে পোস্ট করা ছবিতে দেখা যায়, একদিকে তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ মিটিং করছেন, অন্যদিকে নিজের প্রিয় বিড়ালের লেজে আলতো করে আদর করছেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

নেটদুনিয়ায় ছবিটি নিয়ে ব্যাপক মাতামাতি চলছে।
তারেক রহমানের পোস্টের নিচে একজন লিখেছেন, প্রাণীদের প্রতি ভালোবাসা সহানুভূতিশীল, দয়ালু এবং দায়িত্বশীল করে তোলে।

মোবাইলে বিড়ালকে কী দেখালেন তারেক রহমান?
মোবাইলে বিড়ালকে কী দেখালেন তারেক রহমান?

শুধু রাজনৈতিক নেতা হিসেবেই নয়, প্রাণীবান্ধব মানুষ হিসেবেও তারেক রহমানের এই রূপে মুগ্ধ হয়েছেন অনেকেই। ফেসবুক-টুইটারজুড়ে ভক্তরা ভালোবাসা আর প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন তাকে।

অনেকের ভাষায়, “নেতৃত্ব মানেই শুধু কঠোরতা নয়, সেখানে থাকে কোমলতার ছোঁয়াও।” এই কোমলতাই নেতাকে মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে দেয়।
এটাই প্রথম নয়। এর আগেও তারেক রহমানের বিড়াল নিয়ে আরো কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল।

তখন দেখা গিয়েছিল, তিনি মোবাইলের পর্দায় বিড়ালটিকে কিছু দেখাচ্ছেন। বিড়ালটিও গভীর মনোযোগে তা পর্যবেক্ষণ করছে। সেই ছবিগুলোও তিনি নিজেই ফেসবুকে শেয়ার করেছিলেন। পরে বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল পেজে পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা ছিল এক কথায়— “লিডার”।