ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জিয়াউর রহমানের মাধ্যমে মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছিল: মুগ্ধর বাবা

কাজী আবির আসলাম
জুলাই ১৮, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছিল, কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। ১৯৭১ সালে যে স্বাধীনতা অর্জন করেছিলাম তা ১৯৭৫ সালে বাকশাল কায়েমের মাধ্যমে হারিয়ে ফেলেছি। যে শেখ মুজিবুর রহমান বাকশাল দিয়ে গণতন্ত্র ধ্বংস করেছিল, সে কখনও জাতির পিতা হতে পারে না। তার কন্যা শেখ হাসিনাও হয়ে উঠেছিল স্বৈরাচারতন্ত্রের দানবকন্যা।

শুক্রবার (১৮ জুলাই) সকালে ঢাকার দিয়াবাড়িতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট) অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে মুগ্ধর শহীদ দিবসে ‘জুলাই স্মৃতিতে অমলিন আমরা’ শীর্ষক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।(তথ্য সংগ্রহ)